1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মাতারবাড়ি হতে চুরি হওয়া প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৩৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মাতারবাড়ি হতে চুরি হওয়া প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৫৯ বার

 

০৯ এপ্রিল ২০২৫ দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে এবং মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল (০৮-০৪-২৫) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাতারবাড়ি রাজঘাট দক্ষিণ পাড়ায় নৌকন্টিনজেন্ট অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি বাড়িতে তল্লাশী চালিয়ে মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট হতে বিভিন্ন সময়ে চুরি হওয়া প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়।

মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট কক্সবাজারের মহেশখালী এলাকার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা। বিভিন্ন সময়ে মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট এর বিভিন্ন মালামাল চুরি হওয়ার অভিযোগের প্রেক্ষিতে মহেশখালীর নৌবাহিনী কন্টিনজেন্ট বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি তালাবদ্ধ ঘর হতে বিভিন্ন সময় চুরি হওয়া নির্মাণ সামগ্রী, অ্যাঙ্গেল বার, বিমবার ও স্ক্র‍্যাপসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালসমূহের ভিত্তিমূল্য প্রায় এক কোটি টাকা। জব্দকৃত মালামালসমূহ স্থানীয় পুলিশের উপস্থিতিতে যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাতারবাড়িসহ দেশের সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সমুন্নত রাখতে নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান চলমান রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com