1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আশুলিয়ার নরসিংহপুরে জমির মালিক কে মারধর করে জমি দখলের অপচেষ্টা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৩৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আশুলিয়ার নরসিংহপুরে জমির মালিক কে মারধর করে জমি দখলের অপচেষ্টা

স্টাফ রিপোর্টার:- হুরায়রা কনা
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৫৩ বার

 

ঢাকা জেলার আশুলিয়া থানা নরসিংহ পুরের সেকাব্বর সরদার( ৬০) পিতা কফু সরদার এর বিরুদ্ধে জমির মালিক কে মারধর করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।

থানার অভিযোগ সূত্রে জানাযায় মোঃ মজিবুর রহমান(৭১) পিতা মৃত পেরা মিয়া, সাং হাসান হাটা, থানা পলাশ, জেলা নরসিংদী।
বর্তমানে তিনি আশুলিয়া থানার নরসিংহ পুর ওয়াসিউর রহমান এর বাড়ির ম্যানেজার। তিনি অভিযোগ করেন পৈতৃক সূত্রে আশুলিয়া থানাধীন দিয়াখালী মৌজায় ২৬ শতাংশ জমিতে দির্ঘ ৮ বছর যাবত ভোগ দখল করে আসছেন।

১ নং বিবাদী সেকাব্বর সরদার গং দের সাথে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২৪ /০২/ ২৫ আনুমানিক সকাল ৯ ঘটিকার সময় ১ নং বিবাদী সেকাব্বর সরদার গং সহ মজিবুর রহমানের জমির দেওয়াল প্রাচীর ভেঙে ফেলে। মুজিবুর রহমান বাধা দিতে গেলে তাকে ১ নং বিবাদী সেকাব্বর সরদার গং সহ এলোপাথাড়ি মারধর শুরু করে মজিবুর রহমান তখন দৌড়ে কোনরকম নিজেকে রক্ষা করেন।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা অভিযোগ গ্রহণ করেছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com