1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় -২ সাবেক এমপি জামিন না নামঞ্জুর করে কারাগারে প্রেরণ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৯:২৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় -২ সাবেক এমপি জামিন না নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৪৭ বার

 

গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবীরের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। আজ (বুধবার, ১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে গাইবান্ধা সদর আমলি আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ আদেশ দেন।
শাহ সারোয়ার কবীরের আইনজীবী জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট নিরাঞ্জন কুমার ঘোষ বলেন, গেল বছরের ৪ আগস্ট জেলা বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা-ভাঙচুর আগুনের ঘটনায় সদর থানায় বিস্ফোরক দ্রব্য
আইনে দায়ের হওয়া দুই মামলার আসামি শাহ সারোয়ার কবীর। এই দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করে পুলিশ।
আমরা আদালতে তার জামিন চেয়ে আবেদন করি। কিন্তু বিচারক শুনানি শেষে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আমরা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করব।
এর আগে, কড়া নিরাপত্তায় বিকেল ৩টার দিকে দিনাজপুর থেকে গাইবান্ধার আদালতে নেওয়া হয় শাহ সারোয়ার কবীরকে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে পৌর শহরের ঈদগাহ বস্তি এলাকায় দীবা গার্ডেন নামের একটি বাসা থেকে শাহ সারোয়ার কবীরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত মার্চ থেকে দিনাজপুরে নিজ ভগ্নিপতির বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি। সবশেষ জাতীয় নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাইবান্ধা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে, তিনি গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করলে এমপি পদ হারান তিনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com