1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিদ্যালয়ের অধিগ্রহণকৃত জমির টাকা আত্নসাতের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৯:২৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিদ্যালয়ের অধিগ্রহণকৃত জমির টাকা আত্নসাতের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৫১ বার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ দূর্গাপুর কালিতলা ছাকাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের জমি অধিগ্রহণের টাকা আত্মসাতের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল ২৫) সকালে ৬নং দরবস্ত ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন আঃ রউফ বিএসসি,সভাপতি দূর্গাপুর কালিতলা ছাকাতুন্নেছা উচ্চ বিদ্যালয়। এসময় সভাপতির বক্তব্যে তিনি বলেন বিদ্যালয়ের সদ্য সাবেক প্রধান শিক্ষক সোলেমান আলী ও সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আ র ম শাহজাহান আলীর বিরুদ্ধে অত্র বিদ্যালয়ের অধিগ্রহনকৃত জমির প্রায় ৮৬ লক্ষ ৫৫ হাজার টাকা ভূয়া রেজুলেশন বানিয়ে বিদ্যালয়ের কোন শিক্ষক, অবিভাবকের সাথে এ বিষয়ে কোন পরামর্শ বা মিটিং ছাড়াই নিজেরাই রেজুলেশন বানিয়ে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। প্রশাসনের কাছে আমাদের দাবি আত্মসাৎকৃত টাকা বিদ্যালয়ের তহবিলে ফেরত দেওয়াসহ সাবেক প্রধান শিক্ষক সোলেমান আলী ও সাবেক সভাপতি আ র ম শাহজাহান আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের জোর দাবি জানাচ্ছি। সমাবেশে বক্তব্য রাখেন,জাকিরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য শামসুল ইসলাম,হাফেজ শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম বিএসসি,ইন্জিয়ার আমিদ হাসান ইসলাম, এটিএম আজহারুল ইসলাম, শিক্ষার্থী নিশাদ সরকার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সাবেক প্রধান শিক্ষক সোলেমান আলী ও সাবেক সভাপতি আ র ম শাহাজাহান আলীর সেচ্ছাচারিতা, রাজনৈতিক প্রভাব খাটানোসহ নানা অনিয়ম- দুর্নীতির মাধ্যমে বিদ্যলয়টির শিক্ষার মান তলানিতে ঠেকিয়েছেন। আমরা বিদ্যালয়ের আত্মসাৎকৃত টাকা প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে বিদ্যালয় তহবিলে ফেরৎ দেওয়া সহ তাদের বিচার দাবি করছি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাজেদুর রহমান মিঠু।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com