1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আওয়ামী লীগ ও ফ্যাসিবাদ সরকারবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:১৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আওয়ামী লীগ ও ফ্যাসিবাদ সরকারবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মুনছুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ৩ মে, ২০২৫
  • ৫৭ বার

 

আওয়ামী লীগ ও ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে বিচার দাবি এবং দলটিকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার আহ্বানে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আজ শনিবার এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সংগঠক মোঃ ফিরোজ আলমগীরের নেতৃত্বে মিছিলটি জয়পুরহাট আবুল কাশেম ময়দান থেকে শুরু হয়ে বাটার মোড় হয়ে পাচুর মোড়ে এসে শেষ হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত কিন্তু দৃপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও রাজনৈতিক নির্যাতনের মাধ্যমে সাধারণ জনগণের ওপর নিপীড়ন চালিয়েছে। জনগণের ভোটাধিকার হরণ, মতপ্রকাশের স্বাধীনতা হরণ এবং বিরোধী কণ্ঠরোধের মাধ্যমে তারা দেশে এক ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছে।”
বক্তারা আরও বলেন, “এই স্বৈরাচারী সরকারের বিচার আন্তর্জাতিক মানদণ্ডে হওয়া উচিত এবং আওয়ামী লীগকে অবিলম্বে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।” সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক ওমর আলী বাবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ বোরহান উদ্দিন, উপজেলা সংগঠক অধ্যক্ষ সাহেব আলী, প্রভাষক হেলাল উদ্দিন, প্রভাষক সেলিম এবং পাঁচবিবি উপজেলা সংগঠক আতিকুর রহমান আতিক।
বক্তারা দেশের প্রতিটি সচেতন নাগরিককে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com