1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:১৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও
  • আপডেট সময়ঃ রবিবার, ৪ মে, ২০২৫
  • ৮৪ বার

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান ডিগ্রি পাস কোর্স করার দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ঠাকুরগাঁও ছেলে স্কুল বড় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির ঠাকুরগাঁও জেলা সভাপতি রেদওয়ান রাফাত, সাধারণ সম্পাদক রোজি আক্তার, সাংগঠনিক সম্পাদক মনিকা আক্তার, দপ্তর সম্পাদক জয়ন্ত রায় সহ অন্যান্যরা।

শিক্ষার্থীরা জানান তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে আসছে। এবার তাদের দাবি গুলো না মানা হলে আরো কঠোর আন্দোলনে যাবেন তারা।

ঘন্টা ব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির শেষে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ মোট ৭ টি দপ্তরে স্মারকলিপি প্রদান করেন তারা।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com