1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারী জেনারেল হাসপাতালে দুদকের অভিযান - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১১:৫৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারী জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৫৮ বার

নীলফামারীতে ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধধবার (১৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত দুদক সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহকারী পরিচালক বেলাল হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে চার সদস্যের একটি টিম।
এ সময় দুদকের উপ-সহকারী পরিচালক জয়ন্ত সাহা ও সহকারী পরিচালক মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।

অভিযানকালে ঔষধ সরবরাহ, চিকিৎসা সেবার নানা দিক, জনবল নিয়োগসহ বিভিন্ন বিষয়ের উপর তথ্য যাচাই করে অভিযানিক দল।
হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু বিন হাজ্জাজ, সহকারী পরিচালক ডা. আব্দুল্লাহ হেল মাফিসহ নার্স ও ভান্ডার রক্ষকের সাথে কথা বলেন টীমের সদস্যরা।

অভিযান শেষে সাংবাদিকদের দুদক সহকারী পরিচালক বেলাল হোসেন জানান, আমরা হাসপাতালে বিভিন্ন সেবা ও জনবল নিয়োগ সংক্রান্ত তথ্য যাচাই বাছাই করেছি। সেগুলো লিপিবদ্ধ করা হয়েছে এবং কমিশনে পাঠানো হবে। কমিশন এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
জানতে চাইলে নীলফামারী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু বিন হাজ্জাজ জানান, ঔষুধসহ কয়েকটি বিষয় নিয়ে দুদক টিম পর্যালোচনা করেছে। আমরা সর্বাত্মক সহযোগীতা করেছি টিমকে।
সকালে শুরু হওয়া অনুসন্ধ্যান দুপুরে শেষ করেন দুদক টিমের সদস্যরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com