1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তারেক রহমানের খালাতো ভাই তুহিনের নিজ এলাকায় আগমন ঘিরে নীলফামারী জেলা বিএনপির ব্যাপক প্রস্তুতি  - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১১:৫৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তারেক রহমানের খালাতো ভাই তুহিনের নিজ এলাকায় আগমন ঘিরে নীলফামারী জেলা বিএনপির ব্যাপক প্রস্তুতি 

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৩৮ বার

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই, নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নীলফামারী আগমনকে ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গনে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।

আগামী ১৭ মে তার আগমন উপলক্ষে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা।

এদিকে নীলফামারী জেলা শহরে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির নেতারা। এছাড়া ১৮ ও ১৯ মে তিনি ডোমার, ডিমলা ও জলঢাকা উপজেলায় পথসভা ও সংবর্ধনায় অংশ নেবেন তিনি। এসব কর্মসূচিকে কেন্দ্র করে জেলা বিএনপির নেতাকর্মীরা দিনরাত কাজ করে চলেছেন। এছাড়াও প্রস্তুতি সভা, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চলছে মাইকিং এবং ব্যানার-ফেস্টুন স্থাপন।

সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মশগুল হোসেন বলেন,”প্রিয় নেতা প্রকৌশলী তুহিন ভাইয়ের আগমনে আমরা অত্যন্ত আনন্দিত। তার মতো একজন অভিজ্ঞ ও সৎ রাজনীতিবিদকে পেয়ে আমরা নতুনভাবে উচ্ছ্বাসিত। তার হাত ধরে নিশ্চিত হবে এ জেলার আগামীর উন্নয়ন।”

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম বলেন,” তুহিন ভাইয়ের আগমন বিএনপির তৃণমূলকে আরও শক্তিশালী করবে। নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যেই নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে। আমরা এই আয়োজনকে সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি।”

জেলা বিএনপির সভাপতি আ. খ. ম. আলমগীর সরকার বলেন,”তুহিন ভাইয়ের অভিজ্ঞতা, রাজনৈতিক প্রজ্ঞা ও সংগঠনের প্রতি তার দায়বদ্ধতা আমাদের অহংকার। তার আগমনে পুরো জেলা বিএনপি এক নতুন আবেগে ভাসছে।”

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com