
‘স্বপ্নের যাত্রা, নিশ্চিন্ত সেবা’ শ্লোগানে নীলফামারীতে সততা ট্যুরস এন্ড ট্রাভেলস গ্লোবাল নেটওয়ার্ক এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার(১৫ মে) বিকেলে জেলা শহরের বড় বাজারের দ্বিতীয় তলায় ফিতা কেটে এই নেটওয়ার্কের উদ্বোধন করা হয়।
নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী পৌর জামায়াতের আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মাওলানা আব্দুল ওয়াদুদ, রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবর রহমান, নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক হায়দার আলী, জেলা দোকান মালিক সমিতির সাবেক সভাপতি হামিদুল ইসলাম, বড় বাজার আইন শৃঙ্খলা কমিটির সাবেক সভাপতি ইসরাফিল আলম এ সময় উপস্থিত ছিলেন।
এরআগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সততা ট্যুরস এন্ড ট্রাভেলস গ্লোবাল নেটওয়ার্ক’র স্বত্বাধিকারী প্রকৌশলী আলী হাসান শুভ এবং আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোর্শেদ আযম।
সততা ট্যুরস এন্ড ট্রাভেলস গ্লোবাল নেটওয়ার্ক’র ব্যবস্থাপনা পরিচালক উম্মে হাবিবা জানান, এয়ার টিকিট বুকিং, ভিসা প্রসেসিং, দেশি বিদেশি ট্যুর প্যাকেজ, হজ ও ওমরাহ ব্যবস্থাপনা এবং স্টুডেন্ট কনসালট্যান্সি সেবা প্রদান করা হবে এখান থেকে।
উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন নীলফামারী বড় বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুল্লাহ বেলালি।