1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১০:৪২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৫৯ বার

 

গোবিন্দগঞ্জে ৪ বছর বয়সী ১ শিশুকে ধর্ষণের অভিযোগে শাহাদাত হোসেন সাদ্দাম (৩০) নামের এক লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা উত্তরপাড়া গ্রামের মাজ্জু শেখের স্ত্রী শাপলা বেগম ফাঁসিতলা বাজারে ভাড়া নেয়া বাসায় প্রায় দেড় মাস ধরে বসবাস করে আসছেন। গত ৯ মে বেলা আনুমানিক ২ টার দিকে শাক তোলার জন্য শাপলা বেগম বাড়ীর বাইরে আসেন। এই সুযোগে খেলা করার সময় তার ৪ বছর ৬ মাস বয়সের শিশু কন্যার মুখ চেপে ধরে শাহাদাত হোসেন সাদ্দাম তার বাড়ীর একটি ঘরে নিয়ে গিয়ে ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। রাতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পারে। অসুস্থ অবস্থায় পরের দিন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানোর পর সেখানে শিশুটির অবস্থা আরো অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় ধর্ষিতা শিশুটির মা শাপলা বেগম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে লম্পট সাদ্দামকে গ্রেফতার করে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত সাদ্দামকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com