1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে বাথরুমে পড়ে ছিল সমবায় কর্মকর্তার মরদেহ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১০:৪২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে বাথরুমে পড়ে ছিল সমবায় কর্মকর্তার মরদেহ

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৯১ বার

 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা খান মোহাম্মদ মোস্তাক নাসিরের(৫০) মরদেহ বাথরুম থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১১ টার দিকে উপজেলা অফিসার্স কোয়ার্টার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, পলাশবাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা খান মোহাম্মদ মোস্তাক নাসির পরিষদের অফিসার্স কোয়াটারে থাকতেন। আজ সকালে পাশের রুমের এক অফিসার তাকে ডাকতে গিয়ে কোন সাড়া শব্দ না পেয়ে আশেপাশের লোকজনকে জানান। পরে ডাকাডাকির এক পর্যায়ে সকলে মিলে দরজার লক ভেঙ্গে ভেতরে ঢুকে বাথরুমে তার মরদেহ দেখতে পায়।
রাতের কোন এক সময়ে স্ট্রোকজনিত কারণে বাথরুমেই ওই অফিসারের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভু্ট্টু বলেন, খবর পয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম জানান,মৃত্যুর বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com