
যশোরের কোতোয়ালি থানা এলাকার এক নারীকে গাঁজাসহ ফুলতলার বেজেরডাঙা থেকে আটক করেছে পুলিশ।
আটককৃত নারী সাবানা বেগম (৪০), স্বামী হেলাল শেখ, গ্রাম চাচড়া, কোতোয়ালি, যশোর।গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল ৩টা ৩০ মিনিটে ফুলতলা থানার এসআই হারুন উর রশিদের নেতৃত্বে চার সদস্যের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
অভিযানে হাঁটুতে লুকানো ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।