
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর রশিদনগর এলাকায় আজ সকালে কাভার্ডভ্যান ও পূরবী চেয়ারকোচের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় শিক্ষক বাবা-হাফেজ ছেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রিমঝিম বডুয়াসহ ৩ জন ঘটনাস্থলে নিহত হয়। এছাড়াও অন্তত আরো ১০ জন বাসের যাত্রী গুরুতর আহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনায় কেড়ে নিলো তিনটি জীবন প্রদীপ। তৎমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রামুর মেয়ে রিমঝিম বড়ুয়াও প্রাণ হারায়। স্থানীয়দের তথ্যমতে ও নিহত রিমঝিমের পরিবার সূত্রে জানাগেল, ইতিমধ্যে তার বিয়ের দিনক্ষণও ঠিক করা হয়েছিল। কিন্তু এই সড়ক দুর্ঘটনায় আর বিয়ের পিঁড়িতে বসা হলো না রিমঝিম বডুয়া’র। সত্যি বড়ই হৃদয়বিদারক ঘটনা।
এছাড়াও মাদ্রাসায় যাওয়ার পথে একটি ছোট্ট শিশু প্রাণ হারায় এ দুর্ঘটনায়।