1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আক্কেলপুরে সড়ক দু’র্ঘটনায় শিক্ষা অফিসের অফিস সহকারী নি’হত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:১২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আক্কেলপুরে সড়ক দু’র্ঘটনায় শিক্ষা অফিসের অফিস সহকারী নি’হত

মুনছুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৬১ বার

জয়পুরহাটের আক্কেলপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় হোসেন আলী (৩৮) নামে উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী নিহত হয়েছেন। ১৬ জুন সোমবার বিকেল পৌনে ৩টার দিকে আক্কেলপুর-জয়পুরহাট সড়কের পূর্ব মাতাপুর (ভালকির ব্রিজ) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসেন আলী যশোর জেলার বাসিন্দা এবং আক্কেলপুর উপজেলা শিক্ষা অফিসে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও সহযাত্রী দপ্তরি কাম-নৈশ্যপ্রহরী জাহিদ হাসান জানান, বৃষ্টির কারণে সড়কে জমে থাকা খরের গাদায় চাকা পিছলে গিয়ে মোটর সাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে হোসেন আলীর মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হবে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতের খবর ছড়িয়ে পড়লে উপজেলা শিক্ষা অফিসে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com