1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ী বালতিতে পড়ে শিশুর মৃত্যু - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৯:৫৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ী বালতিতে পড়ে শিশুর মৃত্যু

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৫৭ বার

গাইবান্ধার পলাশবাড়ীর ৫নং মহদীপুর ইউনিয়নের গোয়াল পাড়া গ্রামে বালতীতে উপর হয়ে সালামান ফারসি নামের ২ বছরের শিশুর মৃত্যু হয়েছে।

আজ দুপুর ১২টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২১ জুন শনিবার ১২ টায় শিশুটির নানি বাড়ির উঠানে ধান বীজ ভিজিয়ে রাখতে বালতিতে পানি রাখে।এ সময় উঠানে খেলা করার সময় সালাম ফারসি পানিভর্তি বালতির ভেতর উপুড় হয়ে পড়ে যায় । পরে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে পলাশবাড়ী হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মৃত সালমান ফারসির বাবা-মা সম্পা মানিক দম্পতি গার্মেন্টস কর্মী হওয়ায় তিন নাতি নাতনি কে নিয়ে উপজেলার মহদিপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে নানা শহিদুল মিয়ার বাড়ীতে বসবাস করেন। তিন ভাই-বোনের মধ্যে সালমান ফারসি ছিল সবার ছোট।

দুই বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৫নং মহদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদুল ইসলাম।।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com