1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিবাদে গাইবান্ধা বাসদ মার্কসবাদীর বিক্ষোভ ও ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৯:৫৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিবাদে গাইবান্ধা বাসদ মার্কসবাদীর বিক্ষোভ ও ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৬০ বার

 

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্লজ্জ আগ্রাসনের প্রতিবাদে বাসদ মার্কসবাদী বাসদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মঙ্গলবার এ বিক্ষোভ -মিছিল শেষে শহরের ১নং রেলগেট এলাকায় যুদ্ধবাজ ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করা হয়। বাসদ মার্কসবাদী জেলা আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাসদ মার্কসবাদী জেলা সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, পরমানন্দ দাস, ডাঃ আব্দুল জব্বার, আয়নাল হক অন্যান্যরা।

বক্তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদের মদদপুষ্ট উগ্র জায়নবাদী ইসরায়েলের আগ্রাসনে প্রতিনিয়ত গণহত্যার শিকার হচ্ছে ফিলিস্তিনের হাজারো নারী, শিশু এবং বেসামরিক মানুষ। এরইমধ্যে গত পরশু রাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে নির্লজ্জ আগ্রাসন চালিয়েছে। আজ ইসরায়েল ধ্বংসাযজ্ঞ চালিয়ে গাজাসহ পুরো ফিলিস্তিন শ্মশান ঘাটে পরিণত করেছে তার সমপূর্ণ পৃষ্ঠপোষক এই মার্কিন সাম্রাজ্যবাদ। যুক্তরাষ্ট্র গতকাল রাতে শক্তিশালী বিটু স্পিরিট বম্বার বিমানের মাধ্যমে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইসপাহান তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা করে। যুদ্ধবাজ ট্রাম্পের হামলা ও হুমকি সামনের দিনে জোটভুক্ত দেশসমূহকে যুদ্ধের জন্য প্রস্তুতির সংকেত। যা দেশে দেশে যুদ্ধকে উসকে দিয়েছে। পুরো বিশ্বকে আরেক বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। ফলে পৃথিবীতে যুদ্ধের দামাদা বাজছে। বিভিন্ন দেশে দেশে মার্কিন ঘাটি স্থাপন, অস্ত্র বাণিজ্যসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দুর্বল দেশের উপর আধিপত্য ও শোষণ চালিয়ে যাচ্ছে সাম্রাজ্যবাদী গোষ্ঠী। এই যুদ্ধ সাম্রাজ্যবাদের শক্তি-ক্ষমতার বহিঃপ্রকাশ। আমরা এই আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারা আরো বলেন- জাতিসংঘ সাম্রাজ্যবাদীদের কবলে থাকায় ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ কোন পদক্ষেপ গ্রহণ করেনি। জাতিসংঘ এখন পর্যন্ত ইরানে মার্কিনী হামলার প্রতিবাদ জানায়নি। কারণ আজকের দিনে আনত্মর্জাতিক সংস্থা বা বৃহৎ জোটগুলো সাম্রাজ্যবাদীদের রক্ষাকবচ, তাদের শোষণের হাতিয়ার। তাই যতদিন সাম্রাজ্যবাদ থাকবে ততদিন যুদ্ধ বাঁধবেই।

বক্তারা আরো বলেন, ইতিবাচক বিষয় হলো পুরো বিশ্বের কোন মানুষই যুদ্ধ চায় না। তাই দেশে দেশে যুদ্ধ বিরোধী আন্দোলন গড়ে উঠছে। মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের সকল শান্তিকামী-গণতন্ত্রমনা মানুষকে যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com