
আজ সকাল আনুমানিক ১০টার দিকে বগুড়ার মহাস্থান কলেজ গেট এলাকার সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাস্থান হাটে আসা এক ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী যান তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।