1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:১২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৭০ বার

সিরাজগঞ্জের কাজিপুরে প্রাইভেট পড়তে যাওয়ার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে জীবন (২০) নামে এক কলেজছাত্র এবং সোহেল রানা(৪২) নামের এক ভেন্ডারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলার বরইতলী বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জীবন উপজেলার আলমপুর পূর্বপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে ও কাজিপুর সরকারী মনসুর আলী কলেজের শিক্ষার্থী। আর সোহেল রানা মেঘাই গ্রামের মরহুম মোকতাল ভেন্ডারের পুত্র। আহত হয়েছেন আলমপুর এলাকার রেজাউল করিম (৪৫)।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, বিকেলে জীবন নামের ছেলেটি প্রাইভেট পড়তে যাওয়ার জন্য তার বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। পরে বরইতলী বাসস্ট্যান্ড বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জীবন ও বগুড়া হাসপাতালে সোহেল রানা মারা যান। আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কোন অভিযোগ না থাকায় এবং জীবেনর লাশ পরিবারের নিকটে প্রদান করা হয়েছে। সোহেল রানার মরদেহ হাসপাতাল থেকে এখনো আসেনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com