1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাঘারপাড়ায় শিক্ষককে মারপিটের ঘটনায় সাংবাদিক সম্নেলন - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:৩৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাঘারপাড়ায় শিক্ষককে মারপিটের ঘটনায় সাংবাদিক সম্নেলন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৬৮ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :

যশোরের বাঘারপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

গতকাল বাঘারপাড়া প্রেসক্লাবে এসংক্রান্ত সংবাদ সম্মেলনে ভুক্তভোগি শিক্ষক উপস্থিত ছিলেন। উপজেলার হুলিহট্র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঐ শিক্ষকের নাম শামসুর রহমান তিনি একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

লিখিত বক্তব্যে শামসুর রহমান বলেন, গত ২৮ জানুয়ারী বিকেলে হলিহট্র গ্রামের নুরুল হুদার ছেলে মাসুদ কয়েকজনকে সাথে নিয়ে আমার বাড়িতে এসে বিদ্যুৎ লাইনের খুঁটি সরাতে বলেন। রাজি না হলে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে বাড়ি ত্যাগ করেন। এরপর ২৯ জানুয়ারী স্কুল থেকে ফেরার সময় মাসুদের নেতৃত্বে তিনজন মটরসাইকেলে এসে পথ আটকায়। এরপর লাঠি ও হাতুড়ী দিয়ে এলোপাতাড়ীভাবে মারধর শুরু করে। এসময় চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং জহুরপুর ইউনিয়নের হলিহট্র গ্রামের শাহেব আলীর ছেলে আলামিন ও উত্তর চাঁদপুর গ্রামের খালেকের ছেলে নাহিদ ঘটনাস্থল ত্যাগ করে। এতে তিনি আহত হয়ে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। তিনি আরো বলেন, এ বিষয়ে থানায় পাঁচ জনের নামে অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগের পর হতে অভিযুক্তরা হুমকি ধামকি অব্যহত রেখেছে। সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহসভাপতি ইকরামুল কবীর, বাঘারপাড়া উপজেলা শাখার সহসভাপতি ওহিদুর রহমান , সাধারণ সম্পাদক গোলাম দস্তগীর , সাংগঠনিক সম্পাদক কে এম মাহফুজুর রহমান, দপ্তর সম্পাদক সেলিম রেজা, সদস্য ফাতেমা আলী, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান প্রমুখ

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com