1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুতস্পৃষ্টে নিহত ৩ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:২৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুতস্পৃষ্টে নিহত ৩

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৭৮ বার

বান্দরবানে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে ছুটে আসা তারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক পরিবারের দুই জনসহ মোট তিন ম্রো নারী নিহত হয়েছেন।

সোমবার (১৪জুলাই) সকা‌লে বান্দরবানের চিম্বুক সড়‌কের তোরে মাইল এলাকার রাংলাই হেডম্যান পাড়ায় এই দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন- তুম‌লে ম্রো (১৭), রও‌লেং ‌ম্রো (৩৫) ও রি‌য়েম ম্রো। তারা সবাই ওই পাড়ার বাসিন্দা।

বান্দরবান চিম্বুক সড়‌কের বারো মাইল এলাকার বাজার ক‌মি‌টির সভাপ‌তি রাংরাও ম্রো ব‌লেন, পাড়ার এক‌টি বৈদ্যুতিক ট্রান্সফরমার বি‌স্ফো‌রিত হয়। বিস্ফোরণে ছুটে আসা তারে জ‌ড়ি‌য়ে ঘটনাস্থলেই তারা মারা যান। একজনের মরদেহ বান্দরবান সদর হাসপাতা‌লে আনা হলেও বাকি দুটো মরদেহ ঘটনাস্থলেই পড়ে আছে।

বান্দরবা‌নের পু‌লিশ সুপার মো. শ‌হিদুল্লাহ কাওছার ব‌লেন, একজনের মরদেহ সদর হাসপাতালে আনা হয়েছে। বাকি লাশ দুটি উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com