1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
চাঁদপুরে আটক ২২ জনের মধ্যে ২১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

চাঁদপুরে আটক ২২ জনের মধ্যে ২১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

আলমাস ইসলাম সাগর, বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১১৫ বার

চাঁদপুরে কিশোর অপরাধে জড়িত সন্দেহে আটক ২২ কিশোরের মধ্যে যাচাই-বাছাই শেষে ২১ জনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

ওসি বাহার মিয়া বলেন, ‘সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চাঁদপুর সদরের ছায়াবাণী মোড়, মিশন রোডের মোড়, লেংটা বাড়ি সিএনজি স্টেশন, হাসান আলী মাঠ ও কালীবাড়ি প্ল্যাটফর্মসহ গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে ২২ কিশোরকে আটক করা হয়। কিশোর অপরাধে জড়িত সন্দেহে আটক ওই কিশোরদের যাচাইবাছাই করে প্রকৃত অভিভাবকের কাছে কিশোর অপরাধের বিষয়ে কাউন্সেলিং করে ২১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়। বাকি একজন থানার হাজতে আটক রয়েছে। কিশোর অপরাধে জড়িতের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিভাবকদের আরও সচেতন হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করব।
এর আগে ১৩ জুলাই রোববার দিনগত রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কিশোর অপরাধে জড়িত সন্দেহে মডেল থানার পুলিশ ৩২ জনকে আটক করে। তাদেরও কাউন্সেলিং করে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com