
বগুড়ার কাহালুতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে
হৃদয় কবিরাজ (২২) নামে যুবকের মৃত্যু হয়েছে। সে কাহালু উপজেলার বীরকেদার ফকির পাড়া গ্রামের বাবু কবিরাজের পুত্র। হৃদয় কবিরাজ গাড়ির লিভারের কাজ করতো।
জানা যায়, হৃদয় কবিরাজ শুক্রবার বিকেল সাড়ে ৪ ঘটিকায় নিজ বাড়ি হতে দুপচাঁচিয়া যাওয়ার সময় কাহালুর বীরকেদার ইউনিয়নের বীরকেদার আম বাগান নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় তিন দিঘির দিক হইতে ছেড়ে আসা আলু বুঝাই ট্রাক বগুড়া ট- ১১-২৬৫২ এর চাকায় পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হয়।স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।