1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জ রায়গঞ্জে মহাসড়কে ট্রাক উল্টে চালক নিহত, হেলপার গুরুতর আহত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:০১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জ রায়গঞ্জে মহাসড়কে ট্রাক উল্টে চালক নিহত, হেলপার গুরুতর আহত

মোঃ লুৎফর রহমান লিটন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৩০ বার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনায় আব্দুল মোনেম কোম্পানির মালবাহী ট্রাকচালক মাসুদ মোল্লা (শরীয়তপুর) নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন হেলপার রাসেল, যার বাড়ি রায়গঞ্জ থানার নলকা গ্রামে।

রবিবার (৩ আগস্ট) দুপুরে ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আব্দুল মোনেম কোম্পানির মালবাহী ট্রাকটি ঘুড়কা থেকে হাটিকুমরুল গোল চত্বরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তায় পাশের খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই চালক মাসুদ মোল্লা নিহত হন এবং হেলপার রাসেল গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নিয়ে আহত হেলপারকে হাসপাতালে পাঠান। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং ট্রাকটি জব্দ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এ দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে দুর্ঘটনাপ্রবণ এ মহাসড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com