1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে খরব প্রকাশের পর মুদির দোকান পেল বৃদ্ধ  - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে খরব প্রকাশের পর মুদির দোকান পেল বৃদ্ধ 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩৪ বার

ওমর ফারুক গাইবান্ধা প্রতিনিধিঃ মাটির কাসা বিক্রি করে সংসার চলে বৃদ্ধ বদিউজ্জামান-(৮৫)”শিরোনামে আসাদুজ্জামান রুবেল ফেসবুক আইডিসহ বিভিন্ন অনলাইন গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

মাটির কাসা বিক্রি করা বদিউজ্জামান এর খবরটি নজরে আসে ডাঃ মৃত্যু মীর বকস্ সরকার এর পরিবারের।পরে প্রতিবেদক আসাদুজ্জমান রুবেল ও সরভঙ্গভাদুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ শরিফুল ইসলাম সবুজ এর সাথে যোগাযোগ করে সেই বৃদ্ধ বদিউজ্জামানকে একটি মুদির দোকান ঘর সাজিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।সেই প্রতিশ্রুতি অনুযায়ী শুক্রবার বিকালে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামের মৃত হাসান আলীর ছেলে বৃদ্ধ বদিউজ্জামানকে ডাঃ মীর বকস্ পরিবারের পক্ষ থেকে একটি মুূদির দোকান ও জামানতসহ উপহার দেওয়া হয়।

এসময় উপস্তিত ছিলেন,বরকতপুর সঃপ্রাঃ বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক তোজাম্মেল হক সরকার,সেচ্ছাসেবী রিপন প্রধান,মেহেদী হাসান জয়,সাদ্দাম হোসেন,সেচ্ছাসেবী সামিউল ইসলাম,সোহাগ মিয়া,সিয়াম হোসেন।বৃদ্ধকে এই মুূদির দোকান উপহার দেওয়ায় এলাকাবাসী ও সুধীজন জানান এই বয়সে বদিউজ্জামান এর জীবিকার উৎস খুঁজে পাওয়ায় আমরা খুব আনন্দিত।এবং দাতা পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা।

এই বয়সে মুূদির দোকান পেয়ে বদিউজ্জামান আনন্দে কেঁদে ফেলেন,ও দাতা পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com