1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শাজাহানপুরে পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক জনের, আহত ২ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:০১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শাজাহানপুরে পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক জনের, আহত ২

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৯৭ বার

বগুড়ার শাজাহানপুরে নাটোর-বগুড়া মহাসড়কে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১১ আগস্ট) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের রুপিহার বাজারের উত্তর পাশে, শাজাহানপুর-নন্দীগ্রাম থানার সীমানা পিলার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকাল ৬টা ৩০ মিনিটের দিকে একটি কলা বোঝাই পিকআপ (রেজি নং- রংপুর-ড-১১-০২২৫) ও একটি পাথর বোঝাই ট্রাক (রেজি নং- ঢাকা মেট্রো-ট-২২-৭৪১৮) মুখোমুখি সংঘর্ষে হয়। এতে পিকআপে থাকা তিন জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুস সালাম (৩৭) কে মৃত ঘোষণা করেন। আহত হাফিজুল ইসলাম (৩৫) ও ফরিদুল ইসলাম (৪৫) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত আব্দুস সালামের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার আতাইকুলা গ্রামে। আহতদের দু’জনের বাড়িও একই উপজেলার নীলচড়া ও খেজুতলা গ্রামে।

এ ঘটনায় নিহতের চাচাতো ভাই জুয়েল রানা বাদী হয়ে শাজাহানপুর থানায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮/১০৫ ধারায় মামলা দায়ের করেছেন। কুন্দারহাট হাইওয়ে থানা পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com