1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বেগম খালেদা জিয়ার জন্মদিনে পলাশবাড়ী পৌর বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:১২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বেগম খালেদা জিয়ার জন্মদিনে পলাশবাড়ী পৌর বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৭৬ বার

সাবেক সফল ৩ বারের প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী পৌর বিএনপির আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগস্ট শুক্রবার বিকালে পলাশবাড়ী পৌর শহরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় দোয়া পূর্ব এ আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সহ সভাপতি ও পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকার, পলাশবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ, যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনু, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব দুলাল সরকার, পৌর শ্রমিক দলের সভাপতি শাহিন মিয়া,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু সরকার,পৌর তাঁতীদলের সদস্য সচিব নুর আলম,পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান আহম্মেদসহ অন্যান্যরা।

শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মা মাগফেরাত কামনা ও অসুস্থ্য বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘ আয়ূ কামনায় দোয়া পরিচালনা করেন থানা মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওঃ মোস্তাফিজুর রহমান রাজা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com