1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বালিয়াকান্দিতে ট্রাক-বাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বালিয়াকান্দিতে ট্রাক-বাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত

আশিক হাসান সীমান্ত, রাজবাড়ি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৫৯ বার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে রাব্বি (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। রাব্বি বালিয়াকান্দির বনগ্রামের নবিয়ালের ছেলে। বুধবার (২০ আগস্ট) দুপুর একটার সময় বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাব্বি মোটরসাইকেলে নবাবপুর ইউনিয়নের বেরুলী যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারাত্মক আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com