1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় যৌতুকের দাবিতে হত্যা মামলার আসামি বকুল গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:১২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় যৌতুকের দাবিতে হত্যা মামলার আসামি বকুল গ্রেফতার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৭০ বার

(র‌্যাব)-১০ ও র‌্যাব-১ এর যৌথ অভিযান চালিয়ে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় দায়েরকৃত একটি যৌতুকের দাবিতে হত্যা মামলার পলাতক আসামি মো: বকুল প্রধান (৫২)’কে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন সফিপুর এলাকা থেকে গ্রেফতার করে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, ৩০ বছর পূর্বে ভিকটিম (৪৮) এর সাথে মো: বকুল প্রধানের সহিত ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিবাহের পর বিগত ৭/৮ বছর যাবৎ বকুল প্রধান ভিকটিমের উপর নিয়মিতভাবে তার বাবার সম্পত্তি বিক্রি করে ২ লক্ষ টাকা যৌতুক আনার জন্য চাপ প্রয়োগ করে। ভিকটিম অপারগতা প্রকাশ করলে আসামি তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল।
এলাকার নির্ভরযোগ্য সুত্রে জানা যায়,গত ৬ জুলাই রাত ১১টার দিকে বকুল প্রধান ও তার সহযোগীরা ভিকটিমকে লোহার রড দিয়ে নির্মমভাবে আঘাত করে হত্যা করে। নিহতের পরিবার ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে।
পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ১১(ক)/৩০ ধারায় মামলা দায়ের করেন (মামলা নং- ২১, তারিখ- ১২/০৭/২০২৫)। মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন,আসামিদের গ্রেফতারে র‍্যাব-১০ ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন।তাৎক্ষনিক একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে ২২/০৮/২০২৫ রাত ১২ টার দিকে গাজীপুর জেলার সফিপুর এলাকায় অভিযান পরিচালনা করে মো: বকুলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com