1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জ সলঙ্গায় বাস উল্টে সুপারভাইজার নিহত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৫০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জ সলঙ্গায় বাস উল্টে সুপারভাইজার নিহত

মোঃ লুৎফর রহমান লিটন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ বার

সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে একটি যাত্রীবাহী বাস উল্টে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সুপারভাইজার হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার তেলকুপি গ্রামের মৃত মহরম আলীর ছেলে হাসেম আলী (৬০)।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এই ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, বগুড়া থেকে সিরাজগঞ্জগামী আশিক পরিবহনের একটি বাস হাটিকুমরুল গোলচত্বরের ৫০ মিটার আগে ঢাকাগামী লেনে বিপরীত দিকে দ্রুত ঘোরার সময় বাসটি মহাসড়কের ওপর উল্টে যায়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর সময় বাসের সুপারভাইজারের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনা কবলিত বাসটি রেকারের মাধ্যমে হাটিকুমরুল হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com