1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে ৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:০২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে ৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাইবান্ধা জেলা প্রতিনিধি:-মোঃ আল আমিন
  • আপডেট সময়ঃ সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ বার

আজ রবিবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরে পুরাতন সোনালী ব্যাংক ভবনের সামনে থেকে সাড়ে ৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। থানা সূত্রে জানা গেছে, আজ (রবিবার) বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) অনিমা রায়, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বদিউজ্জামানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরে পুরাতন সোনালী ব্যাংক ভবনের সামনে ঢাকাগামী হক এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-ব ১৪-৪৫০৪) নামক একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালিয়ে রেখা ও রুবিনা নামের দুই নারীর কাছ থেকে সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।  গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুই নারী মাদক কারবারিকে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com