1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: জেলা প্রশাসক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:০১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: জেলা প্রশাসক

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ বার

 

গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেছেন, দেশের জন্য শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শুধু ভালো ছাত্র হলেই হবে না, তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তাদেরকে সব ধরনের অন্যায় থেকে দূরে থাকতে হবে।

মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমি বাল্যবিয়ে, মাদক, ইভটিজিং, কিশোরগ্যাং ও স্মার্ট ফোনের অপব্যবহার রোধে এসো মিলি জীবনের জয়গানে শীর্ষক শিক্ষার্থীদের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ এসব কথা বলেন।

গাইবান্ধা শিক্ষার্থী সমন্বয় কমিটি আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) সকালে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ছিল আলোচনা, বিতর্ক ও সাংস্কৃতিক পরিবেশনা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি রাজনৈতিকভাবে সচেতন হওয়ারও আহবান জানান।

অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক কমিটির সমন্বয়কারী সাংবাদিক ময়নুল ইসলাম। গাইবান্ধা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মোছা. নাছিমা আক্তার বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি সাহিত্যিক অমিতাভ দাশ হিমুন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. শামসুল হক, প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খসরু, সাংবাদিক রজতকান্তি বর্মন, নারী নেত্রী সাংবাদিক রিক্ত প্রসাদ, শিক্ষার্থী মাহাবিন মনোয়ারা চৌধুরী, নূরছানা, শারমিন খাতুন, খাদিজা আক্তার ও হুমায়রা হোসেন। অনুষ্ঠান উপস্থাপন করেন সাংস্কৃতিক কর্মী শিরিন আক্তার। বক্তারা শিক্ষার্থীদের উপদেশমূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে গাইবান্ধা শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, রজতজয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয় ও সদর উপজেলার দারিয়াপুর কিয়ামতউল্যাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। এতে উল্লেখযোগ্য শিক্ষকরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য ও সঙ্গীত পরিবেশন অনুষ্ঠানকে রাঙিয়ে তোলে। শেষে পুরস্কার বিতরণ করেন গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. শামসুল হক।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com