1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধার মুখ সম্পাদক রফিকুল ইসলাম সুরুজ আর নেই - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:০০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধার মুখ সম্পাদক রফিকুল ইসলাম সুরুজ আর নেই

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ বার

 

গাইবান্ধার প্রখ্যাত সাংবাদিক, দৈনিক গাইবান্ধার মুখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং মায়া ক্লিনিকের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম সুরুজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যান্সারে ভুগে তিনি শহরের ভিএইড রোডস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্রসন্তানসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাদ আসর গাইবান্ধা পৌর গোরস্থান মসজিদে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হবে।

প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে গাইবান্ধায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com