1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:০০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ বার

 

গাইবান্ধায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।

এরপর কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াছমিন শোভার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মৌসুমী বেগম তমার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, মহিলা দলের সদর উপজেলা সভাপতি সুলতানা খন্দকার মনি, সাধারণ সম্পাদক মাধবী সরকার প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার মাত্র আট দিন পরই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহিলা দল গঠন করেছিলেন। জাতীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্বের গুরুত্ব তিনি তখনই উপলব্ধি করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে এ সংগঠন দেশের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com