1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে ৫৭ মন্দিরে নিরাপত্তার দায়িত্বে আনসার-ভিডিপির সদস্য - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৪:৪৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে ৫৭ মন্দিরে নিরাপত্তার দায়িত্বে আনসার-ভিডিপির সদস্য

ওমর ফারুক গাইবান্ধাঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার

হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৫৭টি মন্দিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করবেন ৩৪৪ জন আনসার-ভিডিপির সদস্যরা। পৌর শহরসহ উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপে দিন-রাত ২৪ ঘণ্টা পালাক্রমে দায়িত্ব পালন করবেন তারা। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পলাশবাড়ী উপজেলা আনসার-ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে আনসার সদস্যদের নিয়ে সমবেত অনুষ্ঠানে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল আলম। তিনি বলেন, “মন্দিরসমূহে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদের মধ্যে সুসমন্বয় রেখে সবসময় সতর্ক থাকতে হবে।” এসময় আরও বক্তব্য রাখেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্টো এবং উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক কনক। উপজেলা আনসার-ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত পূজার সময়কালে উপজেলার ৫৭টি মন্দিরে মোট ৩৪৪ জন আনসার সদস্য নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত থাকবে।।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com