1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় ১১ জনের দেহে ধরা পড়লো অ্যানথ্রাক্স রোগ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৪:৪৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় ১১ জনের দেহে ধরা পড়লো অ্যানথ্রাক্স রোগ

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার

 

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় অসুস্থ গরুর মাংস কাটাকাটি করার পর ১১ জন ব্যক্তির শরীরের ‘অ্যানথ্রাক্স রোগের’ উপসর্গ দেখা দিয়েছে। তারা উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামের বাসিন্দা। এদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি ৬ জন স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছেন। অপর দিকে জেলা জুড়ে এখনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই চলমান রয়েছে গবাদি পশু জবাই ও মাংস কেনা বেচার কার্যক্রম।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামের মাহবুর রহমানের একটি অসুস্থ গরু বাজার মূল্যের চেয়ে কম দামে স্থানীয়রা কিনে জবাই করেন। এরপর মাংস ভাগ-বাঁটোয়ারার সময় ১১ জন ব্যক্তি এতে অংশ নেন। জবাইয়ের চার দিন পর ৩ অক্টোবর বৃহস্পতিবার ওই ১১ জনের শরীরের বিভিন্ন স্থানে ফোসকা পড়ে ও মাংসে পচন দেখা যায়।

সংক্রমিতদের মধ্যে মাহবুর রহমান, মোজাফফর হোসেন, মোজাম্মেল হক ও শফিকুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাদের গাইবান্ধার রাবেয়া ক্লিনিক এ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধিকাংশ রোগীর হাতে, নাক-মুখে এবং চোখের আশপাশে সংক্রমণের লক্ষণ দেখা গেছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে গণমাধ্য জানান , ‘বিষয়টি আমরা চার দিন পর জানতে পারি। জবাইকৃত গরুর কোনো নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। আক্রান্ত পশু জবাই, মাংস বেচাকেনা ও সংরক্ষণের কারণে স্থানীয় মানুষ সংক্রমিত হচ্ছে। এ বিষয়ে জনগণের মাঝে সচেতনতা তৈরিতে প্রচারাভিযান চলমান রয়েছে।’

তিনি আরও জানান, ‘এ পর্যন্ত ২৬ হাজার ৪০০ ডোজ ভ্যাকসিন বরাদ্দ পাওয়া যায়, যার মধ্যে প্রায় ২৪ হাজার ডোজ ইতিমধ্যে প্রয়োগ করা হয়েছে। রোগাক্রান্ত পশু জবাইয়ের নিষেধাজ্ঞা অমান্য করায় উপজেলায় একজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোনারায় ইউনিয়নে আক্রান্ত গরু জবাইয়ের ঘটনায় সেই গরু’র মাংস মাটিচাপা দিয়ে নষ্ট করা হয়েছে।’

এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক বলেন, ‘সংক্রমিতদের নমুনা পরীক্ষায় অ্যানথ্রাক্স শনাক্ত হয়েছে। আক্রান্তদের যথাযথ চিকিৎসা প্রদান করা হচ্ছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজকুমার বিশ্বাস জানান, প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে ইউনিয়ন চেয়ারম্যান ও সামাজিক প্রতিনিধিদের নিয়ে সভা করে অ্যনথ্রাক্স আক্রান্ত পশু চিহ্নিতকরণ ও চিকিৎসা দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেউ নিয়ম না মেনে পশু জবাই করে প্রশাসনের নজরে এলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গাইবান্ধা জেলা জুড়ে গ্রাম গঞ্জ ছোট বড় হাট বাজারে পরীক্ষা নিরিক্ষার ছাড়াই গরু ও ছাগল গবাদিপশু জবাই ও মাংস কেনা বেচা কার্যক্রম চলমান রয়েছে। এতে জেলা জুড়ে মাংস ক্রয় বিক্রয়ে ক্রেতা ও বিক্রেতার মাঝে চলছে আতংঙ্ক। অসুস্থ্য গরুর মাংস খেয়ে ও ছুয়ে আক্রান্ত হচ্ছে মানুষ। গবাদি পশু জবাই করার আগে যথাযথ পরীক্ষা নিরিক্ষার করা না হলে আগামীতে জেলা জুড়ে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশংঙ্কা রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com