1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জয়পুরহাটে ভোটকেন্দ্র কমিটির প্রধানদের নিয়ে জামায়াতের কর্মশালা অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৫৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জয়পুরহাটে ভোটকেন্দ্র কমিটির প্রধানদের নিয়ে জামায়াতের কর্মশালা অনুষ্ঠিত

মুনছুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৫৯ বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র কমিটি প্রধানদের নিয়ে জয়পুরহাট ২ আসনের কালাই উপজেলা শাখার উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয় ১৭ অক্টোবর ২০২৫ শুক্রবার সকাল ৭ঘটিকায়, আক্কেলপুর উপজেলা জামায়াতের অফিস হল রুমে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য, জয়পুরহাট জেলা শাখার আমীর ও জয়পুরহাট-০১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য মুহাম্মদ ফজলুর রহমান সাঈদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা শাখার সেক্রেটারি মাজলুম জননেতা মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল ও জয়পুরহাট ০২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি এস এম রাশেদুল আলম সবুজ, আক্কেলপুর উপজেলার আমীর মাওলানা শফিউল হাসান দিপু। সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালাই উপজেলা শাখার সম্মানিত আমীর মাওলানা মোঃ মুনছুর রহমান। আরও উপস্থিত ছিলেন কালাই উপজেলা শাখার সম্মানিত আমীর, নায়েবে আমীর, সেক্রেটারি, কর্ম পরিষদ সদস্যগণ,উপজেলার সকল ইউনিয়নের আমির ও সেক্রেটারি ও জামায়াত মনোনীত চেয়ারম্যান নমিনিগণ।
উক্ত কর্মশালায় ভোটকেন্দ্র কমিটিদের করনীয় সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com