1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জয়পুরহাটের ৫ শতাধিক ব্যাক্তিকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৫৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জয়পুরহাটের ৫ শতাধিক ব্যাক্তিকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

মুনছুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৯১ বার

জয়পুরহাটের কালাই উপজেলায় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দনের উদ্যোগে ও জার্মান ভিত্তিক মানবিক সংগঠন “অন্ধেরী হিলফী বন জার্মানী”-এর সহযোগিতায় চলমান ফ্রী চক্ষু শিবির কার্যক্রমের অংশ হিসাবে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প।শনিবার (১৮ অক্টোবর) দিনব্যাপী পুনট ইউনিয়নের পাঁচগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই স্কুল প্রাঙ্গণে ভিড় জমাতে থাকেন চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা। চোখের সমস্যায় আক্রান্ত মানুষদের মধ্যে ৫০০ জনেরও বেশি রোগী এদিন নিবন্ধন করে চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসাসেবায় ছিলেন ৪ জন অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞসহ একটি চিকিৎসক দল, যারা রোগীদের যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ এবং চশমা সবই বিনামূল্যে সরবরাহ করেন।
চোখের ছানিপড়া রোগীদেরও প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন জানান, চিকিৎসার অংশ হিসেবে ছানিপড়া রোগীদের তালিকা করে তাদের জন্য পরবর্তীতে ফ্রি অপারেশনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্ধারিত তারিখে অপারেশন করানো হবে, এরজন্য রোগীদের কোনো ধরনের অর্থ ব্যয় করতে হবে না। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
চিকিৎসা নিতে আসা পঞ্চাশ বছর বয়সী আব্দুল জব্বার নামে এক কৃষক বলেন, আমি কয়েক বছর ধরে চোখে ঝাপসা দেখি। ডাক্তাররা পরীক্ষা করে বললেন ছানি পড়েছে। এখন তারা বলছে, ফ্রি অপারেশনের ব্যবস্থা করবেন। গরিব মানুষ, এমন সুযোগ না থাকলে আর কবে চিকিৎসা করাতে পারতাম?

মাদাই গ্রামের জুবাইদা বেগম বলেন- আমার চোখে চুলকানি আর পানি পড়তো অনেকদিন ধরে। এখানে এসে চোখ চেক করিয়ে ওষুধ আর চশমা পেয়েছি। টাকা-পয়সা কিছুই লাগে নাই। আল্লাহ যেন আয়োজনকারীদের ভালো করেন।
হাইস্কুল পড়ুয়া শিক্ষার্থী শাহরিয়ার কবির বলেন, অনেক দিন ধরে ক্লাসে ঠিকমতো দেখতে পারতাম না। চশমার দরকার ছিল কিন্তু কিনে উঠতে পারিনি। আজকে বিনা খরচে চশমা পেয়ে খুব উপকার হয়েছে।
বিশিষ্ট সমাজসেবক মোক্তাদুল ইসলাম মুকুট বলেন, এধরনের আয়োজন আমাদের এলাকায় সচরাচর দেখা যায় না। এমন মানবিক উদ্যোগ আরও বেশি প্রয়োজন।
পাঁচগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস হোসেন বলেন বিদ্যালয়ে এমন একটি কার্যক্রমে এলাকাবাসী খুবই খুশি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com