
বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান লালমনিরহাট জেলা সম্মেলনে যোগ দিতে শনিবার গাইবান্ধা রেলওয়ে স্টেশনে পৌঁছালে তাঁকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন, সহ-সাধারণ সম্পাদক হোসেন আলী সোহেল, মহিলা বিষয়ক সম্পাদিকা লাবনী আক্তার, সদস্য বিপ্লব ও সুজামিয়া প্রমুখ।
ফুলেল শুভেচ্ছা জানানোর মাধ্যমে নেতৃবৃন্দ প্রতিষ্ঠাতা সভাপতির প্রতি শুভকামনা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।