1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীর ঐতিহাসিক অফিসের হাটের জমি উদ্ধারে সীমানা খুঁটি স্থাপন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৫১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীর ঐতিহাসিক অফিসের হাটের জমি উদ্ধারে সীমানা খুঁটি স্থাপন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৯৬ বার

ওমর ফারুক গাইবান্ধা প্রতিনিধি:- সংবাদ প্রকাশের পর গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরের জামালপুর মৌজা ও হরিনমারী মৌজায় অবস্থিত ঐতিহ্যবাহি অফিসের হাটের ১ একর ৩ শতাংশ জমিসহ আশপাশের খাস জমি গুলো উদ্ধার কার্যক্রম শুরু করেছে পলাশবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিস । আজ ১৯ ফেব্রুয়ারী সোমবার ঐতিহ্যবাহি অফিসের হাটের জমি উদ্ধারের অংশ হিসাবে হাটের জমি ও আশপাশের খাস জমি পরিমাপ করে সীমানা খুঁটি স্থাপন করেছে। সীমানা খুঁটি স্থাপনের এসময় পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার ভূমি অফিসের অফিসের সার্ভেয়ার সনি আসলাম,পলাশবাড়ী সদর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মমিনুল হক,উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারিরাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,পলাশবাড়ীর ঐতিহ্যবাহি অফিসের হাটের ও খাস জমি গুলোসহ প্রায় ২ একর জমি অবৈধ দখলদারদের দখল হতে উদ্ধারে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা প্রশাসন ও উপজেলা সহকারি কমিশনার ভূমি অফিসের কর্মকর্তারা উক্ত জমি উদ্ধার প্রক্রিয়া শুরু করে। চলমান প্রক্রিয়ায় উক্ত জমি গুলো পরিমাপ করে সীমানা খুঁটি স্থাপন করা হলো।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com