1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর আক্রমন - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:২১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর আক্রমন

মোঃ সজীব হোসাইন, ময়মনসিংহ ব্যুরো প্রধান
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২২৩ বার

 

ময়মনসিংহের জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের দৌরাত্ম্য, অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে বুধবার (১২ নভেম্বর) বেলা ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মানববন্ধন করতে এসে আক্রমণের শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। আক্রমণের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে ঈশ্বরগঞ্জ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ও ময়মনসিংহ জেলা সংগঠক ও সদস্য মোজাম্মেল হক সহ কয়েকজন ব্যপক হামলার শিকার হয়েছেন মর্মে সংবাদ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও এনসিপির নেতাকর্মীরা জানান, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের দৌরাত্ম্য ও দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় তরুণরা। বুধবার নির্ধারিত সময়ে এতে যোগ দিতে আসেন এনসিপি নেতা মোজাম্মেল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয়রা। এ সময় বহিরাগতরা এনসিপি নেতা মোজাম্মেলসহ মানববন্ধনে যোগ দিতে আসা নেতাকর্মীদের ওপর অতর্কিত আক্রমণ চালায়। এতে মোজাম্মেলসহ আরও আহত হন এনসিপির সমন্বয় কমিটির উপজেলা সদস্য প্রভাষক মাসুম বিল্লাহ, শিহাব উদ্দিন, আব্দুর রঊফসহ আরও কয়েকজন। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্রনেতা হাসানুর রহমান সজিব ও মোহাইমিনুল ইসলাম শিহাব বলেন, ‘হাসপাতালের চিহিৃত দালালরা বহিরাগতদের নিয়ে এ হামলা চালিয়েছে। হামলাকারীদের গ্রেপ্তার করে অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। আমরা দালাল মুক্ত হাসপাতাল চাই।’

এদিকে হামলার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন উপজেল নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস ও স্থানীয় থানার ওসি ওবায়দুর রহমান। পরে তারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেনের অফিসে বসে সিসিটিভি ও হামলার সময়ে মোবাইলে ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন বলেন, ‘হামলার সময় আমি অফিস সহকর্মীদের নিয়ে টাইফয়েড টিকা (টিসিভি) কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিলাম। বাইরে হামলার বিষয়ে আমি অবগত নই।’

ইউএনও সানজিদা রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে তিনজনকে শনাক্ত করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, এ ঘটনায় রবিউল ইসলাম রবি (৫০) নামের একজন হামলাকারীকে আটক করা হয়ে। লিখিত অভিযোগ ও ভিডিও পর্যালোচনা করে অন্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com