1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে ব্র্যাকের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৩:২৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে ব্র্যাকের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি 
  • আপডেট সময়ঃ রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বার

 

গাইবান্ধা জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি এর সহযোগিতায় “জীবনব্যাপী ডায়াবেটিস – Diabetes Across Life Stages” প্রতিপাদ্যকে সামনে রেখে “বিশ্ব ডায়াবেটিস দিবস – ২০২৫” উদযাপন করা হয়।

রবিবার(১৬ নভেম্বর) সকালে পলাশবাড়ী হাসপাতালের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সালাহউদ্দিন আহম্মেদ খান। আরও উপস্থিত ছিলেন নার্সিং সুপারভাইজার আফরোজা খানম,সিনিয়র স্টাফ নার্স সবিতা খানম প্রমুখ।

এসময় হাসপাতালের আরো অন্যান্য ডাক্তার ও নার্সবৃন্দরা উপস্থিত ছিলেন।

এছাড়াও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার শাহিনুর আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বিশ্ব ডায়াবেটিস দিবসে ডায়াবেটিসের বিভিন্ন বিষয়ে নিয়ে সচেতনতা মুলক আলোচনা করেন।

উল্লেখ্য প্রতিবছর ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com