1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধার জেলা প্রশাসকের দায়িত্বে মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার দায়িত্ব গ্রহণ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৩:২৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধার জেলা প্রশাসকের দায়িত্বে মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার দায়িত্ব গ্রহণ

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৫৯ বার

 

গাইবান্ধার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। মঙ্গলবার (১৮ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

গত ১৩ নভেম্বর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে গাইবান্ধার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

দায়িত্ব গ্রহণের আগে তিনি ‘এস্টাব্লিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং গোবিন্দগঞ্জে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত থাকাকালীন প্রশাসনে তাঁর দক্ষতা ও সুনামের পরিচয় দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে ৮ নভেম্বর মধ্যরাতে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলেও যোগদানের আগেই তাকে বিদ্যুৎ বিভাগের উপ-সচিব পদে পদায়ন করা হয়।

এদিকে, গাইবান্ধার বিদায়ী জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদকে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার চাকরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com