1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ফেসবুকে প্রকাশিত ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ২:১৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ফেসবুকে প্রকাশিত ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ৮৭ বার

 

ফেসবুকে প্রকাশিত একটি উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ প্রেসক্লাব, গাইবান্ধা জেলা শাখা।

জানা যায়, গাইবান্ধা জেলার সভাপতি আঃ হালিম সরকার ও আঃ রাজ্জাক সরকার সাধারণ সম্পাদকসহ জেলা শাখার সকল সদস্যের সর্ব সম্মতিক্রমে গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর এলাকায় বাংলাদেশ প্রেসক্লাবের একটি শাখা তিন মাসের জন্য কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল। পরবর্তীতে উক্ত শাখা কমিটির সঙ্গে সংশ্লিষ্ট আব্দুর রহিম সরকার ও আলমগীর রতন মন্ডলের বিরুদ্ধে বাংলাদেশ প্রেসক্লাবের নাম ব্যবহার করে সরকারি দপ্তর, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে অনৈতিকভাবে চাঁদাবাজির অভিযোগ ওঠে।
বিষয়টি বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল হালিম সরকারের নজরে এলে অভিযোগের সত্যতা যাচাই করে সংগঠনের সুনাম ও মর্যাদা রক্ষার্থে সংশ্লিষ্ট শাখা কমিটিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
এরপর ব্যক্তিগত ক্ষোভ ও প্রতিহিংসা থেকে আব্দুর রহিম সরকার ও আলমগীর রতন মন্ডল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল হালিম ও আঃ রাজ্জাক সরকারের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন গল্প সাজিয়ে একটি তথাকথিত সংবাদ প্রকাশ করেন। উক্ত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
এই ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের মাধ্যমে বাংলাদেশ প্রেসক্লাব গাইবান্ধা জেলা শাখার সকল সদস্যের সম্মান ও সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
এই প্রেক্ষাপটে আব্দুর রহিম সরকার ও আলমগীর রতন মন্ডল কর্তৃক প্রকাশিত উক্ত মিথ্যা সংবাদের বিরুদ্ধে বাংলাদেশ প্রেসক্লাব, গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। অন্যথায় সংগঠন আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com