1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৫১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮৬ বার

ওমর ফারুক গাইবান্ধা প্রতিনিধিঃ অতীতের যে কোন সময়ের তুলনায় বর্তমানে পলাশবাড়ী থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি যতেষ্ঠ ভাল।

জানাযায় পলাশবাড়ী থানার বর্তমান অফিসার ইনচার্জ আরজু মো: সাজ্জাদ হোসেন যোগদানের পর এলাকায় উল্লেখযোগ্য অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোন ঘটনার সৃষ্টি হয় নি।

একটি সময় রাজনীতিসহ নানা কারনে এ থানাটি ছিল দেশের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত গুরুত্বপূর্ণ থানা হিসেবে পরিচিত ছিলো ।পাশাপাশি চুড়ি ডাকাতি ছিনতাই মাদকসহ সব ধরনের অপরাধ কম বেশি সংঘটিত হয়েছিল ।

গাইবান্ধা জেলার প্রবেশদ্বার ও রংপুর- ঢাকা জাতীয় মহাসড়ক সংলগ্ন এই থানা এলাকা হওয়ায় অনেক আগে থেকেই সব রাজনৈতিক দলের জন্য গুরুত্বপুর্ন একটি পয়েন্ট হিসেবে বিবেচিত হয়।

কেন্দ্রীয় ভাবে রাজনৈতিক কোন কর্মসুচী ঘোষনা করা হলে কর্মসুচী সফল করার লক্ষে বিভিন্ন থানা হতে নেতা কর্মী ও সমর্থকদের ব্যাপক জনসমাগম ঘটিয়ে রাজনৈতিক দলগুলো এ থানায় কর্মসুচী পালন করে থাকে।

কারন হিসেবে ওঠে আসে যোগাযোগ ব্যাবস্থা, এছাড়া থানার বিরাট এলাকা জুরে রয়েছে মহাসড়ক।১ কিলোমিটারের মধ্যে রয়েছে পাশ্ববর্তী সাদুল্যাপুর থানা এলাকা, ২ কিলোমিটারের মধ্যে রয়েছে রংপুর জেলার পীরগন্জ থানা এলাকা, এবং ৫ কিলোমিটারের মধ্যে গোবিন্দগন্জ থানা এলাকা,।ফলে ৪ থানার নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পালিত কর্মসুচী গুলোর জনসমাগম হয় লক্ষ করার মত।একসময় রাজনীতিতে উত্তপ্ত পলাশবাড়ীতে এখন শান্তির সুবাতাস বইছে।

বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে পলাশবাড়ী থানায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে তিনি জনগণের আস্থা ও বিশ্বাসের পাত্র হয়ে ওঠেছেন।

এদিকে মাদক, সন্ত্রাস, চুড়ি,ডাকাতি,ছিনতাই,রাহাজানী,সহ নানা অপরাধ কান্ড প্রতিরোধে অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেনের ভুমিকা জনমনে ব্যাপক প্রসংশনীয় হয়েছে।

তার সময়ে পলাশবাড়ী গাইবান্ধা গাইবান্ধা সড়ক ডাকাতি শুন্যের কোঠায় ফিরে এসেছে।অনেকে ডাকাতি পেশা ছেরে দিয়ে স্বাভাবিক জীবন যাপন শুরু করেছে।মাদক উদ্ধার, মাদক মামলা আসামী গ্রেফতার ও আদালত কর্তৃক গ্রেফতার পরোয়ানা তামিলে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন।

মহাসড়ক সংলগ্ন এই থানা ভবন হওয়ায় আইনশৃঙ্খলার পাশাপাশি ভি আই পি,ভি ভি আইপি দের বাড়তি নিরাপত্তা বিধানে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকেন।

ফলে খুব স্বল্প সময়ে তিনি স্থানীয় সংসদ সদস্য , উপজেলা পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা,রাজনৈতিক ব্যাক্তিবর্গ,গণমাধ্যমকর্মীসহ সাধারন মানুষের নিকট ব্যপক বিশ্বাস ও আস্থা অর্জন করেছেন।

পলাশবাড়ীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কারন জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ আরজু মো সাজ্জাদ হোসেন সাংবাদিকদের জানান,বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি মহোদয় ও গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেনর নির্দেশে মানুষের জান মালের নিরাপত্তা বিধানসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে কাজ করছে পলাশবাড়ী থানা পুলিশ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com