1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন প্রনব দাস - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:৫৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন প্রনব দাস

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৩ বার

গাইবান্ধা জেলায় সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস) হিসেবে যোগদান করেছেন প্রনব দাস।
রোববার (১ ফেব্রুয়ারি) গাইবান্ধা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষে নবাগত সহকারী পুলিশ সুপার প্রনব দাসকে ফুলেল শুভেচ্ছা জানান গাইবান্ধার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন।
এ সময় পুলিশ সুপার তাকে পেশাদারিত্ব, আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীবসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নবাগত সহকারী পুলিশ সুপার প্রনব দাসের যোগদানে গাইবান্ধা জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com