1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় রেলওয়ের বাউন্ডারি কেটে নিল দুর্বৃত্তরা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:৫৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় রেলওয়ের বাউন্ডারি কেটে নিল দুর্বৃত্তরা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৭ বার

 

গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারি (ফেনসিং) কেটে নেওয়ার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। রাতের আঁধারে দুর্বৃত্তরা এ কাজটি করেছে বলে দাবি স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে গাইবান্ধা ১ নম্বর রেলগেটের সামান্য উত্তরে এবং রেলওয়ে স্টেশন থেকে প্রায় ২০০ গজ দক্ষিণে গ্রিলের বাউন্ডারির প্রায় ৬ ফুট অংশ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। নিয়মিত নিরাপত্তা বাহিনী থাকলেও তাদের তদারকির ঘাটতির সুযোগে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
বাউন্ডারি কেটে নেওয়ায় গাইবান্ধা রেলওয়ে স্টেশন এলাকা অরক্ষিত হয়ে পড়েছে। এতে যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা সাখোয়াত মিয়া অভিযোগ করে বলেন, রেলওয়ের নিরাপত্তাকর্মীরা মূল দায়িত্ব পালনের চেয়ে ছোট দোকানিদের কাছ থেকে চাঁদা তোলায় বেশি ব্যস্ত থাকেন। তাদের অবহেলার কারণেই এমন ঘটনা ঘটেছে।
এ বিষয়ে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর হাবিলদার আশুতোষ রায় বলেন, লোকবল খুবই কম। মাত্র চারজন সদস্য দিয়ে পুরো এলাকা সামলাতে হয়। তবুও বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
রেলওয়ে স্টেশন মাস্টার সুমিত কুমার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নির্দেশনা পেলে দ্রুত মামলা দায়ের করা হবে।
ঘটনার পর থেকে রেলওয়ে এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com