1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাদুল্লাপুরে কাভার্ট ভ্যানের ধাক্কায় অটোরিকশা দুর্ঘটনা, নিহত ২, গুরুতর আহত ৪ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাদুল্লাপুরে কাভার্ট ভ্যানের ধাক্কায় অটোরিকশা দুর্ঘটনা, নিহত ২, গুরুতর আহত ৪

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৪ বার

গাইবান্ধার সাদুল্লাপুরে কাভার্ট ভ্যানের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রাখা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের মন্দুয়ার শাহানা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের বাসিন্দা, অটোরিকশা চালক বেলাল হোসেনের ছেলে আল আমিন মিয়া (৩০) এবং গাইবান্ধা শহরের পূর্বপাড়া এলাকার নারায়ন চন্দ্রের ছেলে গৌতম চন্দ্র (৬০)। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি প্রাণ কোম্পানির কাভার্ট ভ্যান গাইবান্ধার দিকে যাচ্ছিল। এ সময় একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে ভ্যানটির সঙ্গে অপর একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন এবং আরও চারজন গুরুতর আহত হন। পরে আহতদের অবস্থার অবনতি হলে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাভার্ট ভ্যান ও সিএনজি অটোরিকশাটি জব্দ করে থানার হেফাজতে নেয়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং গুরুতরদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com