1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জয়পুরহাট চেম্বারের ইফতার মাহফিল অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:৩৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জয়পুরহাট চেম্বারের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুনছুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫২ বার

জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর উদ্যোগে ইফতার মাহফিল- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২৬ ফেব্রুয়ারি) শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক আনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য জননেতা ফজলুর রহমান সাইদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আল মামুন ও পুলিশ সুপার মিনা মাহমুদা।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে ব্যবসায়ী সমাজের ঐক্য, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাসে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় হয়।
ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com