1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় বিনিয়োগ ও ব্যবসা প্রসারে জেলা সভা: সম্ভাবনাময় খাত চিহ্নিত ও উদ্যোক্তা উদ্দীপনা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:১৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় বিনিয়োগ ও ব্যবসা প্রসারে জেলা সভা: সম্ভাবনাময় খাত চিহ্নিত ও উদ্যোক্তা উদ্দীপনা

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৯২ বার

গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে আজ (২ মার্চ) সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির ১৭তম সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, সহকারী কমিশনার (এনডিসি) সাব্বির আহম্মেদ, গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মিলন মিয়া, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক খাদেমুল ইসলাম, রুপালী ব্যাংকের ব্যবস্থাপক রকিবুল হাসান, ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রিফাত আল মামুন, সরকারি মহিলা কলেজের প্রভাষক আমজাদুল ইসলাম, বিসিকের এজিএম আব্দুল্লাহ আল ফেরদৌস এবং জেলা নাসিবের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আমজাদ হোসেনসহ অন্যান্যরা।
ঘন্টাব্যাপী এই সভায় জেলার সম্ভাবনাময় পণ্য ও সেবা খাত চিহ্নিতকরণ, উদ্যোক্তা তৈরির উদ্যোগ, খাতগুলোতে বিনিয়োগে সমস্যা ও সমাধানসহ ব্যবসা প্রসারের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা উদ্যোক্তাদের জন্য সহায়তা ও বিনিয়োগ সম্প্রসারণের কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com