1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাদুল্যাপুরে ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াতের পক্ষ থেকে মনোনীত হয়েছেন ইন্জিনিয়ার সলিল - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:১৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাদুল্যাপুরে ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াতের পক্ষ থেকে মনোনীত হয়েছেন ইন্জিনিয়ার সলিল

মোঃ সুজা মিয়া
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৫৯ বার

 

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দ কোমরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াতের পক্ষ থেকে মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক, ইঞ্জিনিয়ার সলিমুল্লা সলিল! তরুণ এই সমাজসেবক ইউপি চেয়ারম্যান পদে মনোনীত হওয়ায় অত্র ইউনিয়নের মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে।

সাবেক এই ছাত্রনেতা এবং বর্তমান যুব নেতা ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল খোদ্দ কোমরপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হিসেবে দীর্ঘদিন যাবত সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন।

রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে ইউনিয়ন পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া ইন্জিনিয়ার সলিমুল্লা সলিলের শিক্ষাজীবন ও পারিবারিক ঐতিহ্য রয়েছে বলে জানা গেছে।

খোর্দ্দ কোমর পুর ইউনিয়ন এর তালুকহরিদাস গ্রামের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল বৈবাহিক জীবনে দুই ছেলে সন্তানের জনক।রাজনৈতিক জীবনে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত থেকে দীর্ঘদিন যাবত জনসাধারণের সেবা মূলক কর্মকান্ড অব্যাহত রেখেছেন ।

বাংলাদেশে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ খলিল সক্রিয় সমর্থন ও পরিবর্তনের আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে বিপুল ভোটে বিজয়ের ব্যাপারে তরুণ ও নতুন ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তরুণ জনগোষ্ঠীর রাজনৈতিক কর্মী সমর্থক ও ভোটার বৃন্দ।

নবীন ও প্রবীণদের সম্মিলিত নেতৃত্বে নিরাপদ, বাসযোগ্য,এবং ন্যায় ইনসাব ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন তরুণ এই সমাজ সেবক রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার সলিমুল্লা সলিল।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com